সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার চশমাহিল এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) তাদেরকে ইয়াবাসহ আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রা অঞ্চলের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান।
আটক ব্যক্তিরা হলেন,মো. রাসেল (৩০) ও মো. সাওকাতুল ইসলাম (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রা অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম জানান,সদরঘাট থানার চশমা হিল এলাকা থেকে তিন হাজার ইয়াবা সহ রাসেল ও সাওকাতকে আটক করা হয়েছে। ইয়াবাগুলো সদরঘাট থানায় হস্তান্তর করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
