প্রেমিকের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সোনম

0

বিনোদন : দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সোনম কাপুরের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই। এবার কথিত এ প্রেমিকের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে গেলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে ছুটি কাটানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সোনম। সেখানে তাকে আনন্দ আহুজার সঙ্গে দেখা গেছে।

শুধু তাই নয় বলিউডের বিভিন্ন পার্টিতেও দেখা যাচ্ছে সোনম-আনন্দকে। কিছুদিন আগে অক্ষয় কুমারের রুস্তম সিনেমার সফলতার পার্টিতেও হাজির হয়েছিলেন এই জুটি।

গুঞ্জন শোনা যাচ্ছে, ২ বছর ধরে প্রেম করছেন সোনম-আনন্দ। তবে মিডিয়ায় প্রেমের কথা কখনই স্বীকার করেননি বলিউডের এই ফ্যাশন ডিভা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.