স্বামীকে নিয়ে কলকাতার পূজা দেখবেন বিপাশা

0

বিনোদন : স্বামী কখনো কলকাতার পূজা দেখেননি। তাই এবার স্বামীকে নিয়ে কলকাতায় ফিরতে চান বিপাশা বসু। রক্তে বাঙালি, কিন্তু পেশার টানে অনেক ছোট থেকেই কলকাতার বাইরে থাকেন বিপাশা। অনেক দিন হলো পুরনো জায়গায় ফেরা হয় না।

কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় নায়িকা বিপাশা বসু। চার বছর আগে পূজায় কলকাতায় আসার সুযোগ হয়েছিল বিপাশার। তবে এ বার চার দিনই কলকাতায় থাকার কথা রয়েছে বিপাশা ও তার স্বামীর। বাবা-মা, আত্মীয় বন্ধুদের সঙ্গে কলকাতায় পূজা কাটাবেন বিপাশা। স্বামী কর্ণ ছাড়াও কর্ণের গোটা পরিবারও থাকবেন কলকাতায়।

বসু পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, বিপাশা তার স্বামীকে ছোটবেলার শহর দেখাতে চায়। এখানকার আত্মীয়দের সঙ্গে আলাপ করাতে চায়। আর দুর্গাপূজাতে সকলকে একসঙ্গে পাওয়া যাবে। তাই এবার পূজাটা কলকাতাতেই কাটাবে বিপাশা বসু।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.