মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (৩ অক্টোবর) রাতে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের পরাগলপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশে সোপর্দকৃত ছিনতাইকারীরা হলো উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিন অলিনগর গ্রামের নুরুল হুদার পুত্র নুরুল আলম এবং ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর ধুম গ্রামের ছিদ্দিক আহম্মদের পুত্র নুরুন্নবী। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল দেবনাথ জানান, সোমবার রাতে পরাগলপুর গ্রামের রাস্তায় ছিনতাই করার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করে ধরে গণধোলাই দেয়। পরে এলাকাবাসী তাদেরকে পুলিশে সোপর্দ করে। ছিনতাইকারীদের কাছ থেকে কিছু নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
