বিনোদন : যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অ্যাবিগেইল ব্রেসলিন। ১৯৯৬ সালের ১৪ এপ্রিল জন্ম গ্রহণ করেন নিউইয়র্কে। অভিনয়ের সূত্রেই অল্প বয়সে তারকাখ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন শুরু। মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেসলিন। বয়স ১৯ হতে এখনো কয়েক দিন বাকি, কিন্তু এরই মাঝে ১২ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে গেছেন হলিউডের এই অভিনেত্রী।
ক্লোয়ি গ্রেস মরেৎস
ক্লোয়ি গ্রেস মরেৎস-এর জন্ম অ্যাটলান্টায়, ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি। ‘কিক অ্যাস’ ছবিতে মিন্ডি হয়ে এবং ‘ইফ আই স্টে’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে খুব কম বয়সেই খ্যাতির আকাশে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কিশোরী। তার সম্পত্তির দামও ৮ মিলিয়ন ডলার।
এলে ফ্যানিং
তার জন্ম ১৯৯৮ সালের ৯ এপ্রিল, যুক্তরাষ্টের জর্জিয়াতে। তিনিও অভিনেত্রী। অভিনয় সূত্রে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে সবচেয়ে ধনী টিনএজারদের তালিকায় নিজের বোন ডাকোটা ফ্যানিংকে পেছনে ফেলেছেন তিনি। অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলফিসেন্ট’ আর কমেডি মুভি ‘ড্যাডি ডে’ দেখলেই বুঝতে পারবেন এলে ফ্যানিং অভিনেত্রী হিসেবে কেমন। তথ্যসূত্র : ডয়চে ভেলে
