হ্যারি পটারের নতুন পাঁচটি সিক্যুয়েল

0

অনলাইন ডেক্স : ‘ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম’ বা শুধু ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ নামে পরিচিত ছবির পরের সিক্যুয়েল নির্মিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘হ্যারি পটার’-এর লেখিকা জেকে রাওলিং জানালেন, অন্তত পাঁচটা ছবি হবে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের।

হ্যারি পটার সিরিজের স্পিন অফ ছবিটি যে একক ছবি নয়, একটা ফ্র্যাঞ্চাইজি, তা অনেক আগেই জানা গিয়েছিল। পরিচালক ওয়ারনার ব্রোস লেখিকা রাওলিং এর গল্প নিয়ে প্রথম ছবিটি তৈরির তিন মাসের মাথায় দ্বিতীয়টি নির্মাণের ঘোষণা দেন। তবে সম্প্রতি একটি ফ্যান ইভেন্টে লেখক জে কে রাওলিং জানিয়েছেন, অন্তত পাঁচটা ছবি তৈরি হবে এই ফ্র্যাঞ্চাইজিতে।

রাওলিং এ-ও জানান, দ্বিতীয় ছবির চিত্রনাট্য লেখা প্রায় শেষ। তিনি এখন ‘ফিনিশিং টাচ’ দিচ্ছেন। শুরুর দিকে নাকি এতটা বিস্তারিতভাবে এই সিরিজের বিষয়ে ভাবেননি। কিন্তু দু’টো ছবির চিত্রনাট্য লেখার পর তার মনে হয়েছে, জাদু দুনিয়া নিয়ে এখনও অনেক গল্প বলা বাকি আছে।

ভক্তদের তিনি ইশারায় জানিয়েছেন, ডাম্বলডোর এবং তার প্রতিদ্বন্দ্বী গ্রিন্ডেলওয়াল্ডের মুখোমুখি লড়াই নিয়ে গল্প ফাঁদবেন তিনি। স্বাভাবিকভাবেই এই তথ্য পেয়ে আপ্লুত হ্যারি পটার সিরিজের ভক্তেরা! এই সিরিজের দ্বিতীয় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৮ নভেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.