সিটিনিউজবিডি : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৮ অক্টোবর রাত সাড়ে ১০ টার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বায়েজিদ বোস্তামী থানাধীন মসজিদ কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শামছিদা (২০), স্বামী-আবু তৈয়ব, পিতা-বাছা মিয়া, মাতা-সবুরা খাতুন, সাং-কাঞ্চননগর, কালাম মেম্বারের বাড়ি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম এবং আবু তৈয়ব (২৩), পিতা-মৃত আবুল হোসেন, সাং-কাঞ্চননগর, কালাম মেম্বারের বাড়ি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, উভয় বর্তমানে-তুলাতলী জাইন্নারচর, তাহেরের বাড়ি, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ হাতে নাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসা করে আসতেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
এ বিভাগের আরও খবর
