চট্টগ্রামে আয়কর মেলা শুরু ১ নভেম্বর

0

রুমেল রহমান : আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে আয়কর মেলা। এই মেলাটি চলবে সপ্তাহব্যাপী। এই উপলক্ষে মঙ্গলবার আগ্রাবাদ সিজিও বিল্ডিং সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের কর অঞ্চল ১, ২, ৩ ও ৪ এর কমিশনার মো. নজরুল ইসলাম, প্রদ্যুৎ কুমার সরকার, মোতাহার হোসেন, আহম্মদ উল্ল্যাহ্। অতিরিক্ত কর কমিশনার ও মেলা কমিটির সদস্য সচিব মো. বজলুল কবির ভূঁইয়ার সঞ্চালনায় সভায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. আবদুল মান্নান সরদার, পিডিবির নির্বাহী প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেন ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ কমিশনার চপল চাকমা, কাস্টমস বন্ড কমিশনারেটের আবু জাফর মোহাম্মদ ছালেহ, তথ্য বিভাগের তথ্য কর্মকর্তা মো. আজিজুল হক নিউটন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগর পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়কর মেলা সফলভাবে আয়োজনের জন্য সকল সরকারি বিভাগ সমূহের প্রতিনিধিরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.