অক্সিজেনে মৃতদেহ উদ্ধার

0

সিটিনিউজবিডি : নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকা থেকে মো. রিপন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুবকের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে ভবনের উপর থেকে পড়ে নিহত যুবক রিপনের মৃত্যু হয়েছে।

রিপন সাতকানিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, প্রায় তিন ফুট কাদামাটির ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করার পর আয়েশা আক্তার নামে এক মহিলা এসে লাশটি শনাক্ত করে। সে জানায় এটি তার ছেলে রিপন। ওসি জানায় অক্সিজেন এলাকায় প্লাজমা হসপিটালের পেছনে একটি ছয়তলা ভবনের পাশে কাদার মধ্যে রিপনের মাথা ও পা লেপ্টে ছিল। তার হাতে জখমের চিহ্ন পাওয়া গেছে।
খুন নাকি দুর্ঘটনা তা তদন্ত করে জানা যাবে বললেন ওসি মহসিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.