স্টাফ রিপোর্টার : ওমানে কাজ করার সময় একটি ভবনের ছাদ থেকে পড়ে সালামত আলী (৪৫) নামে ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় ওমানের ইসমাঈলের আফিয়া নামক এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে এই মৃত্যু ঘটে। নিহত সালামত চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরের ফকির শাহ্ কাজী বাড়ির মৃত মুন্সি মিয়ার পুত্র।
