জুবায়ের সিদ্দিকী : কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদিকে শেষ পর্যন্ত দুদকের মামলায় কারাগারে যেতে হল। কক্সবাজারের টেকনাফ আসনের বদি চোরাচালানীর সম্রাট এজাহার কোম্পানীর ছেলে। আওয়ামীলীগের এই সাংসদ সব সময় ছিলেন আলোচিত ও সমালোচিত। শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, প্রকৌশলীসহ এমন কোন পেশাজীবি বা গণ্যমান্য লোক নেই যে তার হাতে নাজেহাল বা প্রহারের মুখোমুখি হননি।
এমপি হওয়ার পর থেকে টেকনাফে ইয়াবা ব্যবসাসহ সকল আকাম কুকামের হোতা বদি চোরাচালানসহ নানা অপরাধকর্ম চালিয়ে আসছিলেন। বদির সাম্রাজ্যে বদি নিজেই ছিলেন একাই একশ। ক্ষমতাধর বদি এতদিন তার নির্বাচনী এলাকায় ছিলেন মূর্তিমান আতংক। তার সাজা হওয়াতে এলাকাবাসী আনন্দিত। বদির সাতকাহন অন্ধকারময় জগৎ, অপরাধের ষোলকলায় পরিপূর্ণ।
