সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে আজ ২ নভেম্বর বুধবার চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মহামান্য রাষ্ট্রপতির চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে পতেঙ্গা থানাধীন বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটি থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত ও সিবিচ থেকে কাটগড় জিএম গেইট পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই সময় কাটগড় এলাকায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে আইসক্রীম তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাজ্জাদ আইসবারকে ২০,০০০ টাকা, ফুটপাত অবৈধ ভাবে দখল করে কাঠ ও মালামাল স্তুপ করে রাখার অপরাধে পতেঙ্গা কাঠ বিতানকে ২০০০ টাকা, নুর জাহান এন্টারপ্রাইজকে ২০০০ টাকা, শাহ মোহছেন আউলিয়া টিম্বারকে ২০০০ টাকা, নুরুল ইসলাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসকে ২০০০ টাকা, মিনহা এন্টারপ্রাইজকে ২০০০ টাকা ও বাবু ননী গোপাল দাশকে ২০০০ টাকাসহ মোট ৩২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা/কর্মচারীগণ, পতেঙ্গা থানা, ইপিজেড ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
