সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় আহত ৪

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে রোগীবাহী এ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে রোগীসহ ৪ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিল এলাকায় চট্টগ্রামমুখি (ঢাকা মেট্রো-ছ-৭৪-১১৯) রোগীবাহি এ্যাম্বুলেন্সটি অতিক্রমকালে মিল থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো- উ-১৪-১৯৯৫) কাভার্ডভ্যানটি মহাসড়কে উঠার সময় রোগীবাহী এ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সে থাকা মহিলা রোগী অজ্ঞাতনামা, চালক সোহাগ (৩০), হেলফার সাদ্দাম হোসেন (১৮) ও রোগীর আত্মীয় সাহাদাত হোসেন (৩৫) গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে এ্যাম্বুলেন্স চাপা থেকে চালক ও আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফখরুউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স রোগী ও চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং অজ্ঞাতনামা মহিলা রোগীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.