ভারতের মেঘালয়ে আমির খানের পরিবার

0

বিনোদন : বলিউড সুপারস্টার আমির খান এখন ভারতের মেঘালয়ে। আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের জন্মদিন উদযাপন করতে সেখানে গেছেন তিনি। সঙ্গে আছে তাদের পুত্রসন্তান আজাদ রাও খান।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ৪৩ বছরে পা রেখেছেন কিরণ। এ উপলক্ষে পরিবার নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বেড়াচ্ছেন আমির। সোমবার সকালে অভিনেতা টুইটারে ছুটি কাটানোর খবর ভাগাভাগি করে লিখেছেন, ‘কিরণের জন্মদিন নিয়ে এলো সুন্দরী মেঘালয়ের কাছে! স্ত্রী ও পুত্রর সঙ্গে রোদ্রজ্জ্বল মুহূর্তে তোলা একটি ছবিও পোস্ট করেন আমির। তাদের সামনে ছিলো কেক। গত ৩ নভেম্বর অরুণাচল প্রদেশে সহধর্মিণীকে নিয়ে তোলা একটি সেলফি পোস্ট করেন আমির।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে আমির খানের ‘দঙ্গল’। এর গল্প কুস্তিগীর মহাবীর সিং ও তার দুই কন্যা গীতা ও ববিতা ফোগাটের জীবন নিয়ে। নিতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.