চন্দনাইশে গৃহবধূ শাহিন ১১ দিন ধরে নিখোঁজ

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : উপজেলার বরকল পাঠানদন্ডী দরপের বাড়ীর গৃহবধূ শাহিন আক্তার (২৬) গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে উপজেলার পাঠানদন্ডী দরপের বাড়ীর মৃত সোনা মিয়ার ছেলে মো. একরাম হোসেন (৩০) এর স্ত্রী একই এলাকার মো. শফির মেয়ে শাহিন আক্তার গত ৬ নভেম্বর সকালে বাড়ী থেকে পালিয়ে যায়। গত ১৬ নভেম্বর পর্যন্ত তার কোন সন্ধান পায়নি বলে জানা যায়। শাহিন আক্তার চার ও দুই বছর বয়সের ২টি ছেলে সন্তান রয়েছে। তারা তাদের মাকে পাওয়ার জন্য প্রায় সময় কান্না করছে স্থানীয়ভাবে জানা যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.