সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট থেকে আজ শুক্রবার বিকাল ৩.০০ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫০ বছর সুবর্ণ জয়ন্তী কর্মসূচী। নগরীর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সিআরবি শিরীষতলায় শেষ হয়। সন্ধ্যায় জিইসি কনভেনশন সেন্টারে আয়োজন হয় ‘ওয়েলকাম নাইট’। রাত ১১.০০ টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান এবং অংশ নিতে যাচ্ছে সাবেক শিক্ষার্থীরা। ১৮ নভেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী ১৯ শে নভেম্বর, জমকালো আয়োজনে পালিত হবে সুবর্ণ জয়ন্তী। অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নানসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
