মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আবুল হোসেন মিয়া সওদাগর নামে এক বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন থেকে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তিনি করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। মিয়া সওদাগর করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের মৃত রহিম উল্লাহর পুত্র।
তাকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, করেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ বলেন, মিয়া সওদাগরের বিরুদ্ধে একটি মারামারি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরও খবর
