মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে গলায় ফাঁস লাগিয়ে সৈকত ইসলাম (২০ ) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামের সোলায়মান কোম্পানীর বাড়ীতে এই ঘটনা ঘটে। সৈকত তাজুল ইসলাম প্রকাশ বলীর তৃতীয় পুত্র।
নিহতের ভাই সিরাজুল ইসলাম জানান, সৈকত বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করে আসছিল। বৃহস্পতিবার তাদের এলাকার একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে সে তার কবরে গিয়ে শুয়েছিল। শুক্রবার সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করলে বাড়ীর পশ্চিম পার্শ্বে যুগলী পুকুর পাড়ে একটি গাছের সাথে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সৈকতকে ঝুলে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন এসে তার লাশ নিয়ে আসে। বিকেলে তাকে দাফন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.