লাকী প্লাজা ও সাউথল্যান্ড মার্কেটে পার্কিং নেই : তীব্র যানজট

0

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক আগ্রাবাদ বাদামতলী মোড়ে সর্বক্ষণ যানজট থাকার কারণ চিহ্নিত করা হয়েছে।

লাকী প্লাজা ও সাউথল্যান্ড মার্কেটের নিজস্ব কোন পার্কিং না থাকায় মার্কেটগুলির ক্রেতা সাধারণের যানবাহন পার্কিং করা হয় সড়কে। এতে করে তীব্র যানজট সৃষ্টি হয় টিএন্ডটি কলোনীর মোড় থেকে বাদামতলী মোড় পর্যন্ত।
স্থানীয় জনগণ বলছেন, ট্রাফিক পুলিশ থাকলেও এখানে ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা ও টিএন্ডটি কলোনীর বাসিন্দারা অভিযোগ করেছেন, মার্কেটগুলির সামনে সকাল থেকে রাত অবধি লেগে থাকে যানজট।
এ ব্যাপারে পুলিশ প্রশাসনে, সিডিএ ও সিটি মেয়রকে চিঠি প্রদান করেছে এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.