মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে নগর মহিলা দলের মানববন্ধন

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত মিয়ানমারে মুসলিমদের উপর গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ২৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর অফিসের সামনে অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, সহ-সভানেত্রী লুৎফুরন্নেছা, ফারহানা আকতার, শিল্পী আকতার, জহুরা বেগম, কহিনুর আকতার, ঝর্ণা বেগম, তাহমিনা বেগম সুমি, ফাতেমা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, আজ বিশ্ব মানবতা কলঙ্কিত। মিয়ানমারে মুসলমানদের উপর হত্যা, গণধর্ষণ, নির্যাতন যেভাবে চলতেছে তাতে বিশ্ব মানবতা কখনও ঠিক থাকতে পারে না। এই নির্যাতন অনতিবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘ, ওআইসি ও বিশ্বের মুসলিম রাষ্ট্র সমূহকে এগিয়ে আসার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.