শিক্ষক মৃত্যুর তদন্ত শেষে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

0

অনলাইন ডেস্ক : ময়মনসিংহে পুলিশের গুলিতে শিক্ষক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে বিভিন্ন প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, ‘দুর্যোগ মুহূর্তে সঠিক ও দ্রুত উদ্ধার এবং সার্বিক ব্যবস্থাপনায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৩২ হাজার নিয়োগ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.