সিটিনিউজবিডি : আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ দেওয়ান বাজার জোন কর্তৃক আয়োজিত জোনাল এডভোকেসী সভা জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ইসমাইল, ডা. হাবিবুর রহমান, শাহিন সুলতানা, ক্লিনিক ম্যানেজার ড. হুমাইরা ফেরদৌস, কারীতাসের ব্রাইন এন্তনী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উক্ত দিবসটি সফল ভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি বার্তা সমূহ যথাযথ ভাবে অবহিত করার জন্য বিশেষভাবে গুরুতারোপ করেন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর শনিবার ৬-১১ মাস বয়সের সকল শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব মোতাহের হোসেন, ইপিআই টেকনিশিয়ান সৈয়দ মেজবাউল হক সহ সকল স্বাস্থ্য সহকারী ও বিভিন্ন সরকারী, বেসরকারী, এনজিও সংস্থার স্বাস্থ্য কর্মী বৃন্দ।
এ বিভাগের আরও খবর
