শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্যই বাংলাদেশ আজ স্বাবলম্বী – ভূমি প্রতিমন্ত্রী

0

সিটিনিউজবিডি :  ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাঙালি বীরের জাতি, জাতি হিসেবে আজ আমরা গর্বিত। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্যই বাংলাদেশ আজ স্বাবলম্বী। তিনি আজ রবিবার বিজয় মেলা পরিষদ কর্তৃক আয়োজিত বিজয় মঞ্চে মুক্তিযদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ তাঁর কন্যা শেখ হাসিনা সম্পন্ন করেছেন। যার জন্য স্বাধীনতা আজ অর্থবহ হয়েছে। স্বাধীনতা অর্জনে শ্রীমতি ইন্দ্রিরা গান্ধীর সহযোগিতার বিষয় ও তিনি তুলে ধরেন।
সভাপতির বক্তৃতায় অমল মিত্র বলেন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, এটা প্রশংসার যোগ্য। তবে এ উন্নয়নের সুফল সমানভাবে সবাই ভোগ করার দাবিদার। মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস রচনার এখন আর সময় নাই। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস রচনা না হলে ইতিহাসের বিকৃতি ঘটবে।
অন্যান্যদের মধ্যে বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা: মাহফুজুর রহমান এবং ফিরোজ আহম্মদ বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.