শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে হবে

0

সিটিনিউজবিডি : মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর আহমদ বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের কান্ডারী। তাদের কাছে বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের শুদীর্ঘকালের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আমাদের সকলের জানা দরকার। জাতির জনকের সুদীর্ঘ সংগ্রাম আন্দোলন সর্বোপরি একটি স্বাধীন দেশের স্বপ্নই আমাদেরকে মুক্তিযুদ্ধে যাবার ব্যাপারে উৎসাহিত করেছিল। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে লাল-সবুজের পতাকা পেয়েছি।

আজ ১৪ ডিসেম্বর জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর পাহাড়তলী সরাইপাড়া ডিগ্রী কলেজ মুক্তিযুদ্ধের স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ১২নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিরর ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবের আহমদ সওদাগেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা কমান্ডার যুদ্ধকালিন কমান্ডার ফরিদ খান বাগা, কলেজের অধ্যক্ষ মিসেস রোশন আরা বেগম। মিসেস কামরুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের প্রফেসর মুহাম্মদ আলী, মিসেস শাহেদা বেগম, দিদারুর রহমান সুমন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.