আখনী পোলাও রান্না

0

রান্নাঘর, জেসমিন আক্তার : আমরা সবাই চাই ঘরে বিশেষ কিছু আয়োজন করতে। তাই আপনি এই রেসিপি দেখে বানাতে পারেন সুস্বাদু আখনি পোলাউ যা আপনার খাবারের তালিকায় ভিন্ন মাত্রা যোগ করবে।

আখনী পোলাও রান্নার উপকরণঃ পোলাউ এর জন্যঃ বাসমতি চাল- ১ কাপ, ঘি/ বাটার/ তেল – ৩ টেবিল চামচ, পেয়াজকুচি – ১/২ কাপ, কাঁচামরিচকুচি – ৩ টা, লবন ১/২ চা চামচ, চিনি- ১/২ চা চামচ, আলুবোখারা- ৩-৪ টা, কিসমিস – ৮-১০ টা

আখনির পানির জন্যঃ পানি – ৪ কাপ, রসুন- ৩ কোয়া, আদা কুচি – ২ টেবিল চামচ, এলাচ- ৪ টা, লবঙ্গ – ৪ টা, দারচিনি– ২ টা মাঝারি টুকরা, তেজপাতা- ২ টা, আস্ত গোল মরিচ – ৬-৭ টা

যে ভাবে রান্না করবেন : প্রথমে একটি বড় পাত্রে ৪ কাপ পানি নিয়ে তাতে আখনির পানির জন্য যে উপকরণগুলো আছে তা সব দিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ কম করে তাতে পানি ফুটাতে থাকুন। পানি কমে প্রায় ২ কাপ মত হয়ে আসলে মসলাগুলো ছেঁকে পানিটুকু আলাদা করে রাখুন (এই পানিটা আমরা পোলাউ রান্নায় ব্যবহার করব।)।

এখন চাল ধুয়ে ছাঁকনিতে ৫ মিনিটমত পানি ঝরার জন্য রাখুন। একটি পাত্রে তেল/ঘি গরম করুন। তেল গরম হলে অর্ধেক পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে উঠিয়ে নিন এবং একপাশে রাখুন। তারপর বাকি পেঁয়াজকুচিগুলো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। তারপর ধুয়ে রাখা চাল, আলুবোখারা ও কিসমিস দিয়ে ৪-৫ মিনিট ভাজুন। চাল ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে ছেঁকে রাখা আখনি পানিটুকু, লবন ও চিনি দিয়ে দিন এবং ৫-৬ মিনিট বেশি আঁচে রাখুন। তারপর চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন এবং দমে ১৮-২০ মিনিট মত রান্না করুন। পোলাউ রান্না হয়ে গেলে উপরে বেরেস্তা করে রাখা পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.