সরকারি ২৬ শেয়ার শিগগিরই বাজারে

0

অর্থ ও বাণিজ্য : সরকারি কোম্পানির শেয়ার পুঁজিবাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সচিবালয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারেজ এসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, এসব কোম্পানির শেয়ার ছাড়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি এ নিয়ে বৈঠকও হয়েছিল বলে তিনি জানান। ডিবিএ নেতারা নেগেটিভ ইক্যুইটি ফান্ড গঠনের দাবি জানিয়ে বলেন, বন্ড ছেড়ে এই ফান্ডের টাকা সংগ্রহ করা যেতে পারে।

তিনি অর্থমন্ত্রীকে জানান, ডিবিএ প্রথমবারের মতো ২০ জন সফল ব্রোকার ও ২০ জন ইস্যুয়ারকে সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে। অর্থমন্ত্রী এটিকে ভালো উদ্যোগ আখ্যা দিয়ে বলেন, এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। বিনিয়োগকারীরা তালিকাভুক্ত কোম্পানি সম্পর্কে ভাল ধারণাও পাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.