পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর শ্রীমাই মতি বাপের বাড়ীতে গত ৩০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় হামলা ও কুপিয়ে মহিলা সহ ৫ জনকে গুরুত্বর আহত করেছে।
আহতরা হচ্ছেন- নুর বেগম (৪৮), নসিম উদ্দিন (২৮), রাসেল (২৪), শেলী আকতার (২৬), আবু (২২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে তাদের অবস্থা আশংকাজনক হলে আহতদেরকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এ ঘটনায় মো: শাহেদ বাদী হয়ে একই এলাকার মো: নাছির উদ্দিন, মো: মনির, মো: জমির সহ ৭/৮ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় নছিম উদ্দিনের সাথে মো: নাছিরের গত শুক্রবার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে নাছিরের নেতৃত্বে প্রতিপক্ষ সন্ত্রাসীগণ নছিম উদ্দিনকে কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। তার শৌরচিৎকারে পরিবারের সদস্য নুর বেগম, শেলী আকতার, রাসেল, আবু নছিম উদ্দিনকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিপক্ষর সন্ত্রাসীরা তাদের উপর এলোপাতারি হামলা ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বর্তমানে আহত মহিলা সহ আহত ৪ জন চমেক হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার গভীর রাতে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহর নির্দেশে এস আই ইয়াছির আরফাত সহ একদল পুলিশ আসামীদের গ্রেফতার অভিযান চালালে খবর পেয়ে প্রতিপক্ষ আসামীগণ পালিয়ে যায় বলে মামলার বাদী মো: শাহেদ জানান।
