আনোয়ারায় বই উৎসবে শিক্ষার্থীরা পেল নতুন বই

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই উৎসব পালিত হয়েছে। দিবসটিতে উপজেলার ১১ ইউনিয়নের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও প্রাথমিকে অধ্যয়নরত শিক্ষার্থীরা নতুন বই পায়।সকালে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে বই উৎসব উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উৎপল সেন প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও নতুন বই পায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.