নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলে ফ্রি চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিটিনিউজবিডি : নর্থ সাউথ এলিমেন্টারী স্কুলের উদ্যোগে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের সহযোগিতায় “চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ ক্যাম্পেইন-২০১৭ইং” প্রধান শিক্ষক রণজিত সেনের সভাপতিত্বে ডাঃ সুজান মাহমুদের নেতৃত্বে স্কুলে অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (২জানুয়ারী) সকাল ১০টায় উদ্ধোধন করা হয় ফ্রি চক্ষু ক্যাম্পেইন। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেল ও মোহাম্মদ জুলফিকার আলী মুন্নাসহ ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের ক্যাম্পেইন সহকারী শামীম আহমেদ ও রাজীবুল ইসলাম,আব্দুল নূর, নিজাম উদ্দিন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং এক্সপ্লোর কোচিং সেন্টারের কর্ণধার মোস্তাফিজুর রহমান প্রমুখ
ক্যাম্পেইনে প্রায় ২৫০ জন রোগীর চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ সরবরাহ কারা হয়।
