গরম থাই স্যুপ রেসেপি

0

রান্নাঘর : এক বাটি গরম স্যুপ শীতে উষ্ণতা খুঁজে ক্লান্ত আপনাকে মুহূর্তেই চনমনে ভাব এনে দিতে পারে। এছাড়া এসময়ে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও বেড়ে যায়। তাই এসময় একবাটি গরম স্যুপ পথ্য হিসেবেও অতুলনীয়। এরকম কয়েকটি সুস্বাদু ও পুষ্টিকর স্যুপের রেসিপি নিয়ে আমাদের এই আয়োজন। নানা রকম স্যুপ রয়েছে, যেমন : টমেটো এগ ড্রপ স্যুপ, থাই স্যুপ, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, নুডুলস্ স্যুপ ইত্যাদি।

আজ আমরা থাই স্যুপ নিয়ে রেসেপি দেওয়া হলো:

উপকরণ : মুরগির বুকের মাংস আধা কাপ (লম্বা করে কাটা), চিংড়ি আধা কাপ (খোসা ছাড়ানো), আদা বাটা আধ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, চিকেন স্টক ৪ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া সিকি চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, ডিম ১টা ফেটানো, থাইপাতা ১ মুঠো, টমেটো সস ৪ টেবিল চামচ, চিনি পরিমাণমতো, টেস্টিং সল্ট আধা চা চামচ (ইচ্ছা), মাশরুম আধা কাপ, লবণ পরিমাণমতো, বাটার বা তেল ২ চা চামচ।

প্রণালি :স্যুপের হাঁড়িতে প্রথমে তেল দিয়ে আদা-রসুন বাটা, মুরগি ও মরিচগুঁড়া দিয়ে কষিয়ে সয়াসস দিন। এবার ১ কাপ চিকেন স্টক কর্নফ্লাওয়ার ও ডিম ভালো করে ফেটিয়ে দিন। এবার স্যুপের হাঁড়িতে ঢেলে দিন। মাশরুম দিন। তারপর টমেটো সস, চিনি, লবণ, টেস্টিং সল্ট, কাঁচামরিচ দিন। সবশেষে লেবুর রস ও থাই পাতা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মজাদার থাইস্যুপ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.