চন্দনাইশ শঙ্খনদীতে বিষ দিয়ে মাছ মেরেছে মাছ শিকারীরা

0

নিজস্ব সংবাদদাতা : চন্দনাইশ উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খনদীতে বিষ দিয়ে মাছ মেরেছে দুস্কৃতিকারী মৎস্য শিকারীরা। ৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকা থেকে দোহাজারী শঙ্খ ব্রীজ পর্যন্ত এ বিশাল এলাকা জুড়ে শঙ্খনদীতে বিষক্রিয়ার কারণে ছোট ছোট চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠে।এতে হাজার হাজার মানুষ এ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিষক্রিয়াজনিত কারণে ভেসে উঠা মাছ ধরতে নদীতে নামে। সে সাথে শত শত মানুষ মাছ ধরার দৃশ্য দেখতে নদীর দুই পাড়ে ভিড় জমায়। এভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসুক জনতা ও মৎস্য শিকারীরা শঙ্খনদীতে মাছ ধরতে দেখা যায়।

এ ব্যাপারে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আবু বকর ছিদ্দিক শারীরিকভাবে অসুস্থ থাকায় চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে জানান।তাছাড়া কৃষি কর্মকর্তাও প্রশিক্ষণে রয়েছেন। খবর পেয়ে তিনি ঐসব এলাকার ইউনিয়নে কর্মরতদেরকে এ বিষয়ে তথ্য সংগ্রহ ও খবরাখবর নিয়ে নাম সংগ্রহ পূর্বক অফিসে নাম জমা করার জন্য বলেছেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যে গত বছর ফেব্রুয়ারি মাসে এবং ২১ নভেম্বর একইভাবে মাছ শিকার করেছিল এ দুস্কৃতিকারীরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.