মসজিদে নববীতে বোমা হামলার ‘পরিকল্পনাকারী’ নিহত

0

অনলাইন ডেস্ক : সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর অভিযানে মসজিদে নববীতে বোমা হামলার পরিকল্পনাকারী দুই ব‌্যক্তি নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী রিয়াদে চালানো অভিযানে তারা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এক সংবাদ সম্মেলনে তারা জানান, উত্তর রিয়াদের আল ইয়াসমিন এলাকায় অভিযান চলাকালে ওই দুই সন্দেহভাজন গ্রেফতার এড়াতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ‌্য করে গুলি করে। এসময় গোলাগুলিতে ওই দুজন প্রাণ হারান। এ সময় নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাও আহত হন। ওই দুজনকে তায়ে আল সেয়ারি ও তালাল বিন সামরান আল সায়েদি বলে শনাক্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি। ২০১৫-র অগাস্টে আসির প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব‌্যবহৃত একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ১৫ জন নিহত হন। ওই হামলায় জড়িত অন‌্যতম সন্দেহভাজন হিসেবে সেয়ারির নাম প্রকাশ করেছিল সরকার ঘনিষ্ঠ আল রিয়াদ সংবাদপত্র।

কর্মকর্তারা জানান, ওই ঘটনার পর সেয়ারি আরো দুটি বিস্ফোরক বেল্ট তৈরি করেন, এর একটি মদিনায় ও অন‌্যটি জেদ্দায় বোমা হামলার সময় ব‌্যবহার করা হয়। যে বাসায় এ দুজন লুকিয়ে ছিলেন, সেখান থেকে দুটি বিস্ফোরক বেল্ট, একটি গ্রেনেড এবং রাসায়নিক দ্রব‌্য উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এসব রাসায়নিক বিস্ফোরক তৈরিতে কাজে লাগানো হতো বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.