অসম্প্রদায়িক সমাজ গঠনে ভুমিকা রাখতে হবে সকলকে- সাংসদ দিদার

0

সীতাকুণ্ড প্রতিনিধি : জংঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সকল প্রকার অপরাধ প্রবনতা দুর করতে মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সমাজের আলেমদের সহি হাদিসের কথা তুলে ধরে অসম্প্রদায়িক সমাজ গঠনে ভুমিকা রাখতে হবে সকলকে বলেন, সংসদ আলহাজ্ব দিদারুল আলম। সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ফুলতলা বাইতুল আমান নূরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও বাইতুল আমান জামে মসজিদের বার্ষিক মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ আলহাজ্ব দিদারুল আলম।

নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ১৩ জানুয়ারী শুক্রবার মসজিদ সংলগ্ন মাঠে উক্ত পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক চেয়ারম্যান নুর উদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মো: ইদ্রিস, শ্রমিক নেতা কামাল উদ্দীন,মাহবুবুল আলম,মোহাম্মদ রবিউল হক,ডা: কাজী মোঃ হারুন সিদ্দিকী। সোনাইছড়ি ইউপি আ:লীগ সদস্য মো: ইউচুপ।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাচ্ছির পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারী হযরত মাওলানা প্রফেসর ড.আলী হোসাইন, উপস্হিত থাকবেন হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম(বড় মাদ্রাসা)র মুহাদ্দিস হযরত আল্লামা আশরাফ আলী নিজামপুরি,মাওলানা রহমতুল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, আলহাজ্ব হযরত মাওলানা আবদুল হালীম হিলালী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.