মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে আগুনে পুড়ে ৩টি দোকান ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রয়ারী) ভোররাতে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এ্যাপোলো ফার্মেসী, সামসুদ্দীন ইলেক্ট্রনিক্স, মুন্নি হেয়ার ড্রেসার পুড়ে যায়।

এ্যাপোলো ফার্মেসীর স্বত্তাধিকারী ফজলুল করিম বলেন,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আমার দোকানের ৩ লাখ টাকার ওষুধ পুড়ে গেছে। এছাড়া আমার ছোট ভাইয়ের সামসুদ্দীন ইলেক্ট্রনিক্সের দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মুন্নি হেয়ার ড্রেসারের সত্ত্বাধিকারী রাখাল শর্ম্মা বলেন, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ২ টার সময় খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোহাম্মদ মুসা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.