সীতাকুণ্ডে ৩০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন গ্রেফতার

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বড়দারগার হাট এলাকা থেকে ৩শ গ্রাম হেরোইনসহ মোঃ শরীফ (২০), একেএম শহিদুল ইসলাম লাভলু নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে র‌্যাব এ অভিযান চালায়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে সীতাকুণ্ড থানাধীন বড়দারগার হাট ওজন স্কেল এর সামনে ফুটপাতের উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে স্কোঃ লীঃ শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযান চালাতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যাক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বলে র‌্যাব জানায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.