আনোয়ারা প্রতিনিধি::“সোনালী আঁশের সোনার দেশ,পাট পণ্যের বাংলাদেশ”- এ স্লোগানকে সামনে রেখে আনোয়ারায় জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রসাশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ।
এতে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তারাসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে পাটর্যালী বের হয়ে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে।
