নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার এর নেতৃত্বে মঙ্গলবার (১৪ মার্চ) চট্টগ্রাম মহানগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী থানাধীন জলসা মার্কেট,নুপুর মার্কেট,বন্দর বিতান মার্কেট, নিউ সুপার মার্কেট,প্রফেসর মার্কেট, তামাকুন্ডলেইন মার্কেটের দোকানদারদের ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় হারুন টেলিকম এর মো. হানিফকে ৩ হাজার টাকা, হারুন টেলিকম এর মো. ফারুককে ২ হাজার টাকা, আর এস এম এর আবদুল মোমিনকে ২ হাজার টাকা, পি এম টেলিকমের মো. রফিককে ৩ হাজার টাকা, মেসার্স ফার্মেসী সুমন সেনকে ২ হাজার টাকা, শাড়ীর দোকান এর মো. ফরহাদকে ২ হাজার টাকা, আবদুল মান্নানকে ১ হাজার টাকা, মো. আইয়ুবকে ২ হাজার টাকা, আল মুরাদ ক্রোকারিজ আবদুল মান্নানকে ৩ হাজার টাকা, খাজা কালেকশন এর আবু সালেকে ২ হাজার টাকা, ইয়েস বস এর মো. রুবায়েতকে ২ হাজার টাকা, মেসার্স আল হেরা ক্লথ ষ্টোর এর মোক্তার আহমদকে ১ হাজার টাকা, ফ্যাশন ভান্ডার এর মঞ্জুর আলমকে ২ হাজার টাকা, ওয়ার্ল্ড ফ্যাশন এর জাহেদুল ইসলামকে ২ হাজার টাকা, এইচ এন্ড ব্রাদার্স এর মো. সরওয়ার হোসেনকে ১ হাজার টাকা,
ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের দায়ে জম জম হোটেলের আবুল কাশেমকে ১৩ হাজার টাকা, উৎপল চৌধুরীকে ১ হাজার টাকা, এ রহমান লেটার হাউস এর মো. ইকবালকে ২ হাজার টাকা, চিটাগাং কসমেটিকস্ এর কাউসার আহমদকে ১ হাজার টাকা, মেসার্স হালিমা বেডিং মোহাম্মদ আলীকে ১ হাজার টাকা, আম্মান চশমা বিতান এর মো. আরমান কে ১ হাজার টাকা, অল ওয়েল কসমেটিকস্ মিনহাজুল ইসলামকে ২ হাজার টাকা, এ ও অপটিক্যাল এর মিসকাতুর রহমানকে ১ হাজার টাকা, ওমর ফারুককে ২ হাজার টাকা সহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সংশি¬ষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ ও সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
