বিনোদন : ফেসবুকে বাংলাদেশি তারকাদের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা ও নির্মাতার ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ ভেরিফায়েড হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির এই নির্মাতার ব্যক্তিগত ফেসবুক আইডিটি আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ভেরিফায়েড করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন ফেসবুকে তার অ্যাকাউন্টটিতে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। ফলে জনপ্রিয় নির্মাতার ফেসবুক অ্যাকাউন্টটি এখন থেকে থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে এবং বিশেষ নিরাপত্তায়।
ফেসবুকে দেবাশীষ বিশ্বাসের নামে সব ভুয়া অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে এবং ভক্তরাও ফেইক আইডির বিড়ম্বনা থেকে বাঁচবেন। এ বিষয়ে কথা হয় দেবাশীষ বিশ্বাসের সঙ্গে। এই জন্য ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় বেশ আনন্দিত দেবাশীষ। তিনি এখন রয়েছেন কলকাতায়। এতে ফেক আইডিগুলো বন্ধ হয়ে যাবে। আমি এবং আমার ভক্তরা প্রতারণা থেকে বাঁচবে। ফেসবুক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
এর আগে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হয়।
দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘চল পালাই’শিরোনামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা। সিনেমাটির ৫০ ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া ‘মন জ্বলে’সিনেমার গানের রেকর্ডিংয়ের কাজও করছেন তিনি।
