আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় গরু ডাকাতির সময় বাঁধা দেয়ায় ডাকাত দলের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন মো.সাদ্দাম (২৪) নামের এক যুবক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার সময় উপজেলার উত্তর চাতরী গ্রামে ঘটনাটি ঘটে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রশিদ আহমদ বলেন,গভীর রাতে আহতাবস্থায় সাদ্দামকে নিয়ে আসলে তাকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়। সাদ্দামের ভগ্নিপতি মোহাম্মদ আলী জানান,রাতে একদল ডাকাত দুটি ট্রাকে করে গোয়াল ঘরের গরু নিয়ে চলে যাওয়ার সময় বাড়ির লোকজন বাঁধা দেয়। এ সময় ডাকাতরা এলোপাতারি গুলি করে পালিয়ে যায়।
এতে সাদ্দাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার শরীরে অসংখ্য গুলির স্প্রিন্টার লেগেছে।
