মাওলানা মনির আহমদ আনোয়ারীর বঙ্গবন্ধু স্মৃতি পদক লাভ

0

নিজস্ব প্রতিবেদক::শিক্ষাক্ষেত্রে বঙ্গবন্ধু স্মৃতি পদক লাভ করেছেন আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মনির আহমদ আনোয়ারী।
গত শনিবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিল সভাপতি এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন তাঁকে এ পদক প্রদান করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ডা. ইমদাদুল হক সেলিম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.