চন্দনাইশ বরমায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস পালন

0

সিটিনিউজবিডি ডেস্ক :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চন্দনাইশ বরমায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা দিবস পালন করা হয় রোববার(২৬ মার্চ ) ।

বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়: চন্দনাইশের বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এতে কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক সেলিনা আখতার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন এসএমসি সহ-সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক রুনু চৌধুরী, জহুরুল আলম, কাজি মোহাম্মদ নুরুল আবছার, সুবর্ণা ব্যানার্জী, তানিয়া চৌধুরী, নাজনীন আখতার, ফাতেমা আখতার, রিতা দে, মিতা সেন প্রমুখ।

বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়: চন্দনাইশের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। র‌্যালি সহকারে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত দাতা সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রিয়তোষ সেন, সমীরণ দত্ত, গোপাল দে, অমিত চৌধুরী, নুরল হোসেন, কাঞ্চন চক্রবর্তী, শিউলি দে, হালিমা আখতার, শর্বরী সেন, আমিনুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, অপু দে, টিটন বিশ্বাস, উত্তম বড়ুয়া, ওয়াসিম উদ্দিন প্রমুখ।

আরিফশাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়: চন্দনাইশের ২৬ মার্চ রোববার সাতবাড়িয়া আরিফশাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ এস এম ফজলুল বারী। অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা ও শিক্ষানুরাগী বোরহান উদ্দিন গিফারী। বক্তব্য রাখেন শিক্ষক তামান্না হক সুলতানা, কামরন নেছা বেগম, শায়লা আখতার, জোবেদা খানম, তাহমিনা হাই, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল্লাহ মুন্না, আবুল বশর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

এ কে আবদুল মন্নান স্মৃতি সংসদ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ কে এম আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশের বরমাস্থ এ কে এম আবদুল মন্নানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু আহমেদ চৌধুরী জুনু এর সার্বিক নেতৃত্বে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহমুদুল হক বাবুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, এ কে আবদুল মন্নান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিস তালুকদার, যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরী, এস এম সেলিম, কাঞ্চন চ্যাটার্জী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.