আদর্শিক ছাত্র রাজনীতির বিকল্প নেই : বরকল ছাত্রসেনা

0

চন্দনাইশ প্রতিনিধি :  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরকল ইউনিয়ন শাখার প্রতিনিধি সম্মেলন গত ১৪ এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় কানাইমাদারী ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে মুহাম্মদ সাকিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (মজিআ)। উদ্বোধক ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন মদিনা মুনাওয়ারা শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সরকার দেড়শো বছর ধরে চলমান ওহাবী-দেউবন্দী মতাদর্শি বেসরকারি কউমী মাদ্রাসাকে সরকারি সনদ প্রদানের ঘোষণা দিয়ে আজ সমগ্র জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। যারা কখনো সরকারের আনুগত্য করেনি, সরকারি নিয়ম-কানুন মেনে চলেনি, যাদের শিক্ষা কারিকুলাম সরকার কর্তৃক অনুমোদিত নয়, অধিকন্তু এতোদিন যে মাদ্রাসা সমূহের বিরুদ্ধে জঙ্গী প্রজননের অভিযোগ ছিল, খোদ বর্তমান সরকারকে-যাদের ২০১৩ সনে মতিঝিল শাপলা চত্বর ধ্বংসযজ্ঞ থেকে নির্মমভাবে পিটিয়ে তাড়াতে হয়েছিল সরকারকে। এমন উগ্রগোষ্ঠির মাদ্রাসাগুলোকে পুরষ্কৃত করার ঘোষণাটি রীতিমত হতাশাজনক এবং সুগভীর ষড়যন্ত্রমূলক আঁতাত হিসেবেই ধরে নেওয়া যায়।

মুহাম্মদ মারুফুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জি.এম. শাহাদত হোছাইন মানিক, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ মামুন উদ্দিন ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, মাওলানা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান আলকাদেরী, মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন, যুবনেতা মুহাম্মদ আমজাদ হোসেন, ছাত্রসেনা নেতা ছৈয়দ নুর আলম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ওসমান শাহাদাত, মুহাম্মদ আব্দুল মুবিন।

বক্তারা আরও বলেন বর্তমান অপরাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখলের ছাত্র রাজনীতির বিপরীতে আদর্শবান নাগরিক তৈরির লক্ষে সুন্দর শান্তিময় সমাজ বিনির্মানে ছাত্রসেনার কোন বিকল্প নেই। বক্তারা দেশব্যাপী চলমান জঙ্গীবাদ মোকাবেলায় ইসলামের সঠিক দর্শন সুন্নি মতাদর্শ বাস্তবায়নে সকল মেধাবী শান্তিকামী ছাত্রদের ছাত্রসেনার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সভায় বক্তব্য রাখেন, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ হাসনাইন রেজা হাসিব, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ রাফি, মুহাম্মদ এমরানুল হক মহিউদ্দিন, মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান, মুহাম্মদ ফরহাদ হোসেন, মুহাম্মদ মঈন উদ্দিন কিবরিয়া, মুহাম্মদ হায়দারুল আলম, মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নূর হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.