সিটিনিউজবিডি:- নিজের নতুন সিনেমা নিয়ে বন্ধুর কাছ থেকে বড় সার্টিফিকেট পেলেন সালমান খান। আমির খান বললেন, আজ পর্যন্ত সালমান যত সিনেমায় অভিনয় করেছেন সেগুলির মধ্যে ‘বজরঙ্গি ভাইজান’-এর পারফরম্যান্স সবচেয়ে ভাল। ঈদে মুক্তি পাওয়া বজরঙ্গি ভাইজান-কে একেবারে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আমির। বলিউডের মিস্টার পারফেক্ট বললেন, বজরঙ্গি ভাইজান-ই সালমানের জীবনের সেরা সিনেমা। সালমানের এই সিনেমা তার দারুণ লাগল বলেও আমির জানান। সঙ্গে আমির কবির খান পরিচালিত সিনেমাকে নিয়ে বলেন, দারুণ গল্প, অসাধারণ চিত্রনাট্য, মন ভরানো সংলাপ, সুন্দর গল্প।
এদিকে, আমিরের মত বক্স অফিসেও সালমান বন্দনার ছবি ফুটে উঠেছে। খুব তাড়াতাড়ি একশো কোটির ক্লাবে ঢুকে পড়তে চলেছে এই সিনেমা। প্রথম দিনে প্রথম দিনে ২৭ কোটি টাকার ব্যবসা করার পর দ্বিতীয় দিনেও ভাল ব্যবসা করেছে। তবে ‘বাহুবলী’-র রেকর্ড ভাঙতে পারেনি ‘বজরঙ্গি ভাইজান’।
‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। একটি মুক ও বধির পাকিস্তানি শিশুকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এক হিন্দু যুবকের অভিযানের গল্প ফুটে উঠেছে এই সিনেমায়।
এ বিভাগের আরও খবর
