আনোয়ারা প্রতিনিধি::ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, উপকূল রক্ষায় কাজে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ২৯ এপ্রিল স্মরণে বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রায়পুর ইউনিয়ন জনকল্যান সংস্থা নামক একটি সংগঠন এর আয়োজন করে।
সংস্থার সভাপতি এস এম জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আলী হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ,পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী জহির উদ্দিন,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম,রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমীন শরীফ,আওয়ামীলীগ নেতা ফরিদুল কবির, পল্লী বিদ্যুতের পরিচালক সুগ্রীব মজুমদার ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশরাফ-উদ-দৌল্লাহ চৌধুরী রিপণ প্রমুখ।
এর আগে সরেঙ্গা গ্রামে ২১৭ জন গ্রাহকের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওই অনুষ্টানে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, আনোয়ারা উপকূল রক্ষায় সরকার ২৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। এই বরাদ্ধে বেড়ীবাঁধসহ অন্যান্য উন্নয়ন কাজ হবে। এ কাজে যেন কোন অনিয়ম না হয়, কোন প্রকার অনিয়ম সহ্য করা হবেনা। তিনি আরও বলেন, ২০১৭ সালের মধ্যে আনোয়ারা উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে
