আনোয়ারা প্রতিনিধি::আনোয়ারায় নতুন ২১৭ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা গ্রামের এসব গ্রাহক নতুন সংযোগ পান।
বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম, পল্লী বিদ্যুতের পরিচালক সুগ্রীব মজুমদার,রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমীন শরীফ ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশরাফ-উদ-দৌল্লাহ চৌধুরী রিপণসহ স্থানীয় আওমীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
