উপকূলীয় জীবনের স্বার্থে দীর্ঘস্থাযী বেড়িবাঁধ চাই

0

আনোয়ারা উপজেলাধীন আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের উদ্যেগে ১৯৯১ সালের প্রলংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা গত ২৯ এপ্রিল কালাবিবির দীঘিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিষ্ট, রাজনীতিক এড. সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপু। সংগঠনের সভাপতি ইমরান এমির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সোহেল আরমানের সঞ্চালনায় ও মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যে এতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম, আনোয়াররুল হক, আনোয়ারা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক রাজীব দাশ, কোষ্টাল ডিপিও এলায়েন্সের সাধারণ সম্পাদক স্বরূপানন্দ চক্রবর্তী, ইউপি সদস্য নুর আলী মেম্বার ও সমাজকর্মী উৎপল বড়ুয়া।

এতে উপস্থিত ছিলেন রাশেদ জোহাইর, নিরোদ বড়ুয়া, হাসান মনছুর, ইশতিয়াক উদ্দিন, ইয়াসমিন আকতার, আবদুল ওয়াহেদ, কামালউদ্দিন প্রমূখ। সভায় প্রধান অতিথি এডঃ সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপু বক্তব্যে বলেন, ১৯৯১ সালে অরক্ষিত বেড়িবাঁধ ও অসর্তকতার কারণে লক্ষ লক্ষ লোকের প্রাণহানি ও ব্যাপক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। এখনো উপকূল অরক্ষিত। আনোয়ারা উপকূলে বেড়িবাঁধ মেরামতের জন্য ২৮০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মজবুত ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধের জন্য উক্ত বেড়িবাঁধের নির্মাণের কাজ সেনাবাহিনীর তত্বাবধানে করার ভূমি প্রতিমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.