চট্টগ্রামে ৬২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

0

সিটিনিউজবিডি:- চট্টগ্রাম জেলা প্রশাসন মহানগর পুলিশের সহায়তায় নগরীর বায়োজিদ এলাকায় থেকে আজ অবৈধভাবে তৈরি ৬২টি স্থাপনা উচ্ছেদ করেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমিন জুট মিলস এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে খাল দখল করে অবৈধ দোকান বসিয়ে অন্যদের কাছে ভাড়া দেয়া হয়।
স্থানীয় প্রভাবশীলদের সহযোগিতায় একদল দুষ্কৃতিকারী খাল দখল করে দোকান তৈরি করে অন্যদের কাছে ভাড়া দিচ্ছিলো। এতে কয়েক দশক ধরে দখলকৃত খাল দিয়ে পানি প্রবাহ বিঘ্নিত হয়।
জেলা প্রশাসন অবৈধ দখল ও স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়ার পরেও তারা এতে কর্ণপাত করেনি। প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত ১৯ জুলাই থেকে অরিবাম বৃষ্টিপাতে নগরীর বায়োজিদ এলাকায় ভূমিধ্বসে একই পরিবারের ৩ শিশু মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.