মিরসরাইয়ে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

0

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে ২ হাজার ইয়াবা একটি প্রাইভেটকারসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী রাস্তার মাথায় মোল্লার দোকানের সামনে ঢাকামুখী একটি প্রাইভেটকারে (নম্বর ঢাকা মেট্টো গ ২১-১৯৪১) অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এসময় ৩ ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র মাজহারুল আনোয়ার (৪২), বারাবর গ্রামের নুরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম হৃদয় (২২), খামারগ্রামের ইসমাঈলের পুত্র ফারুক মিয়া (২২)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিশেষ কৌশল অবলম্বন করে লাল টেপে মোড়ানো অবস্থায় ২ হাজার পিচ ইয়াবাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মিরসরাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের অভিযানে সাম্প্রতিক সময়ে উপজেলায় ইয়াবার সবচেয়ে বড় চালান আটক করা হয়। এসময় ১০ হাজার ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.