জঙ্গিবাদমুক্ত বিজ্ঞানমনষ্ক জাতি গড়তে হবে

0

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনষ্ক জাতি গঠণের মাধ্যমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত সমৃদ্ধ দেশ গড়তে হবে। তিনি বাকলিয়া সরকারি কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্র“তি দিয়ে বলেন অচিরেই এ কলেজ সাফল্যের স্বর্ণশিখরে আরোহন করবে।

বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন বিজ্ঞান গবেষণা নির্ভর বিষয়। তাই বিজ্ঞান গবেষণাগার উন্নয়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও সরকারের বিশেষ দৃষ্টি থাকবে। তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনার সাথে কোন ধরনের আপোস চলে না। তাই নবীন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধ কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, জাতীয় পাঠ্য পুস্তক ও কারিকুলাম বোর্ডের সদস্য প্রফেসর মসিউজ্জামান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সিরাজ উদ-দৌলা।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক জাহিদ আহমদ, সহযোগী অধ্যাপক নাসরিন আরা দেওয়ান, রেহেনা আখতার ইয়াছমীন, আবুল কাশেম, ড. বিপ্লব গাঙ্গুলী, সহকারী অধ্যাপক সুভানন বড়–য়া, জয় প্রকাশ দে, মোহাম্মদ কামাল হোসেন, মোঃ আজিজুল ইসলাম, পলাশ কুমার সরকার, মর্জিনা আক্তার, ফারহানা ইসলাম, নিলুফার নুর, প্রভাষক ফাহমিদা বিন্তে শহীদ, আবু বকর ছিদ্দিকুল ইসলাম, রাশেদ ইকবাল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.