প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল চন্দনাইশ যুবলীগ নেতা
নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ২ লক্ষ টাকার চেক গ্রহণ করেছেন চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী। গত ১৭ মে এ চেক প্রদান করেন।
জানা যায়, এম সিরাজুল ইসলাম চৌধুরী চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের দায়িত্ব থাকাকালীন গাছবাড়ীয়া স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রস্তুতিকালীন সময়ে জামায়াত-বিএনপি কর্তৃক লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলায় বামহাত কেটে ফেলে। তাকে ক্ষতিপূরণ হিসেবে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে এ চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মীর মো. মহিউদ্দিন, আ’লীগ নেতা বেলাল হোসেন মিঠু, যুবলীগ নেতা মুরিদুল আলম মুরাদ, ফোরক আহমেদ, জিয়াউল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী হামলায় আহত এম সিরাজুল ইসলাম চৌধুরীকে আর্থিক সহযোগিতা প্রদান করায় চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
